ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তাঁতী লীগ নেতার সাথে ইউএনওর স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৩:৫৪:৩৭
তাঁতী লীগ নেতার সাথে ইউএনওর স্বাধীনতা দিবস উদযাপন তাঁতী লীগ নেতার সাথে ইউএনওর স্বাধীনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস পালন করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগ নেতার সাথে ফটোসেশন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। ফটোসেশনের ছবিটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন তাঁতী লীগ নেতা শাহজাহান লেলিন। অনুষ্ঠান শেষে স্টেজের সামনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ফটোসেশন করেন উপজেলা তাঁতী লীগের ওই নেতা। তাঁতী লীগ নেতা ইউএনওর বাম দিকে হাস্যো জ্বল মুখে ছবিতে পোজ দিচ্ছেন।

গত ২০২৪ সালের কিশোরগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির ১৫ নং সদস্য শাহজাহান লেলিন। তিনি কিছুদিন আত্মগোপনে থাকলে বর্তমানে একটি সংগঠনের ব্যানারে রয়েছেন প্রকাশ্যে।

এক অনুসন্ধানে জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতারা পুনর্বাসন হচ্ছে এবং তারা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, কে তাঁতিলীগ নেতা আমি তাকে চিনি না জানি না, সে আমার আমন্ত্রিত অতিথি নন। এর বেশি বলতে তিনি রাজি হননি।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্ জানান, একজন ইউএনও তাঁতী লীগের নেতার সাথে ছবি তোলা মানেই তাদেরকে লালন করা। এটি আশা করা যায় না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ