ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৩:৩২:৩৭
ইরান যুদ্ধের মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩ ইরান যুদ্ধের মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধের মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সবশেষ চালানো হামলায় তিনজন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, মাগাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে ইসরাইলি বাহিনী বেসামরিক গাড়িতে হামলা চালালে একজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়। আহতদের দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরেকটি পৃথক হামলায় গাজা সিটিরে পূর্বে একটি মহল্লায় দুজন নিহত হয়েছে।


গত বছরের কথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৭০৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছে অন্তত ১ হাজার ৯২৮ জন। ওয়াফার তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭২ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ