ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১৩:২৫:০৫
দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মো. হানিফ; নগর ভাওলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মো. মিস্টার (২৩); টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬); ভাওলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মো. রনি ইসলাম (২৪); ভূজারীপাড়া এলাকার সিতিন রায়ের ছেলে কমল রায় (২৫); ভাওলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তৌকির (৩৪)। এছাড়া পাশ্ববর্তী বোদা উপজেলার বড় শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মো. মামুনুর রশিদ; বড় শশী নুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে রাগিব; এবং নীলফামারীর ডোমার উপজেলার শব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মো. জহিরুল। অন্যদিকে, নগর ভাওলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫)-এর কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় তাহমিনা বেগমের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ