ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১২:২৩:৫১
মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
 
নিজস্ব প্রতিবেদক
নিখোঁজ পাইলটের সন্ধানে উদ্ধার অভিযানে থাকা একটি মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ কথা জানিয়েছে। ইস্পাহানের দক্ষিণাঞ্চলে বিমানটি ভূপাতিত করা হয়।

 
ফার্স নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া ওঠার ছবি পোস্ট করে বলেছে, ‘বিশাল পরাজয় ঢাকার জন্য ট্রাম্পের মরিয়া চেষ্টা।’


এই খবর এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রববার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পৃথক দুটি ঘটনায় একটি এফ-১৫, অপরটি একটি এ-১০ বিমান হারায় যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ