ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ওমানের সাবেক কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ১০:৫১:৩০
মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ওমানের সাবেক কর্মকর্তার মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ওমানের সাবেক কর্মকর্তার
নিজস্ব প্রতিবেদক
মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ওমানের শুরা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবি। যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

 
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে, ‘বিরোধ নিষ্পত্তি এবং সকলের জন্য স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ করেন তিনি।


পোস্টে তিনি বলেন, ‘নির্দোষ মানুষের বিরুদ্ধে প্রকাশ্য, ঘৃণ্য এবং অন্যায় আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের একমাত্র অপরাধ হলো একটি মর্যাদাপূর্ণ, সম্মানজনক এবং শান্তিপূর্ণ জীবনের প্রতি তাদের ভালোবাসা!’

তিনি আরো বলেন, ‘এখন সকল মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনেক জোরালো কারণ রয়েছে!!!’

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনার সময় ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল। এরপর থেকে দেশটি একাধিকবার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, কিন্তু এখন পর্যন্ত তেমন সাফল্য পায়নি।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ