ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে যাতায়াতের রাস্তা বন্ধ, ৩০টি পরিবারের দীর্ঘ দুর্ভোগ—ত্রাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৫ ০৭:৩৬:১২
লালমনিরহাটে যাতায়াতের রাস্তা বন্ধ, ৩০টি পরিবারের দীর্ঘ দুর্ভোগ—ত্রাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা লালমনিরহাটে যাতায়াতের রাস্তা বন্ধ, ৩০টি পরিবারের দীর্ঘ দুর্ভোগ—ত্রাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

 একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাটারি এলাকায় প্রায় ৩০টি পরিবার দীর্ঘ এক দশক ধরে যাতায়াতের রাস্তা না থাকায় মানবেতর জীবনযাপন করছে। সরু ও বন্ধ গলির কারণে সাধারণ চলাচল, শিক্ষার্থীদের স্কুল-কলেজ যাতায়াত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং জরুরি সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস প্রবেশ করতে না পারায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

আজ শনিবার সন্ধ্যা ৮টায় টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের অফিসে ভুক্তভোগীর এলাকাবাসী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হাবিবুর রহমান বাবু।

দীর্ঘদিনের এই সমস্যা তুলে ধরে তারা স্থায়ী রাস্তার দাবি জানান। পাশাপাশি এলাকার কৃতি সন্তান ও মাননীয় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু’র জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্য মোহাম্মদ হাবিবুর রহমান বাবু
 বলেন, “আমাদের এলাকায় কোনো বাড়িতে রোগী বা অন্যান্য প্রয়োজনে যাতায়াতের কোনো রাস্তা নেই। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছে না এবং মৃত ব্যক্তির খাটলী (মরদেহ বহনও) কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

এলাকাবাসী ত্রাণমন্ত্রী'র পাশাপাশি 
নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ী রাস্তা নির্মাণের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নারী ও পুরুষরা জানান, দীর্ঘ এক যুগের এই দুর্ভোগ তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন স্থবির করে দিয়েছে। তারা মাননীয় ত্রাণমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ