র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার
র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ৯৩
বোতল বিদেশী মদ উদ্ধার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক
উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও
ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ।
। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক
দল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার এলাকায় অব¯’ানকালে অদ্য
০৪/০৪/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার
ইউনিয়নের মৌলারপাড় এলাকার একটি পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-
বিক্রয়ের উদ্দেশ্যে অব¯’ান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি
আনুমানিক রাত ০২.২৫ ঘটিকার সময় ঘটনা¯’লে পৌছালে র্যাবের উপ¯ি’তি টের
পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি একটি সাদা রংয়ের বস্তা ফেলে কৌশলে দৌঁড়ে
পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া সাদা রংয়ের বস্তার ভেতর থেকে ৯৩ বোতল
বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির বিরুদ্ধে
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক
উদ্ধারক...ত আলামত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা
তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স