ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেলের ১৩ লিটার পেট্রল চুরি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১৬:০৪:৫০
ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেলের ১৩ লিটার পেট্রল চুরি ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেলের ১৩ লিটার পেট্রল চুরি
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবদলের এক সদস্যের মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার পেট্রল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার সোনাপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেনের মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার তেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা ।


ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তা চিতোষী সড়কে ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে তার মোটরসাইকেলটি রাখা ছিল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ট্যাংকির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১৩ লিটার তেল চুরি করে নিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ