ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৪ ১১:০৮:৩৪
মৌলভীবাজারে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ মৌলভীবাজারে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 
আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।



জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে হিরন মিয়ার ঘর থেকে অবৈধভাবে মজুত রাখা ৮ ড্রামে প্রায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল পরবর্তীকালে সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।

এদিকে অভিযানের সময় দোকানদার হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পলাতক থাকায় তাদের তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ