ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ২০:৪৪:১৪
জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটির আহবায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটি কর্তৃক আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন।


চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম বলেন, এদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে। এবার অধিকারের প্রশ্নে কোনো আপোস হবে না; জনগণ এবার গণভোটের রায় বাস্তবায়ন করেই রাজপথ ছাড়বে।

তিনি আরও বলেন, সরকার জনগণের সাথে প্রতারণা করছে; এ প্রতারণা জবাব দিতে সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করলে জনগণ রাজপথেই এর সমুচিত দেবে; তখন আর সরকার দিশে পাবে না।

মানববন্ধন ও সমাবেশে অন‍্যান্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন- সংগঠনটির সদস‍্যসচিব আহমেদ করিম, সাংবাদিক ড. সরদার এম. আনিছুর রহমান, সংগঠনের যুগ্ম সদ‍স‍্যসচিব আরিফ মোর্শেদ, ইনকিলাব মুভমেন্টের আহবায়ক মনিরুজ্জামান সোহেল, গণজাগরণ পার্টির শান্তনু রাজু ও শেখ ফরিদ প্রমুখ।

জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেন।

এতে বক্তারা আরও বলেন, গণভোট দেশের মালিক জনগণের সর্বোচ্চ রায়। সংসদ, আদালত এবং রাষ্ট্রীয় সকল সংস্থার দায়িত্ব হচ্ছে এ রায় বাস্তবায়ন করা। এর ব্যত্যয় হলে জনগণ ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে।

প্রসঙ্গত, সংগঠনের সদস‍্যসচিব আহমেদ করিম জানান, জুলাইসনদ বাস্তবায়নের দাবিতে জনমত গঠনে অচিরেই সারা দেশে আন্দোলন গড়ে তুলবেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ