ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে পানি সরবরাহ স্থাপনায় ইসরাইলি হামলা, বন্ধ জরুরি সেবা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ২০:১০:২৩
লেবাননে পানি সরবরাহ স্থাপনায় ইসরাইলি হামলা, বন্ধ জরুরি সেবা লেবাননে পানি সরবরাহ স্থাপনায় ইসরাইলি হামলা, বন্ধ জরুরি সেবা
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ অবকাঠামোতে ইসরাইলি হামলার ফলে বহু এলাকায় জরুরি সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সাউথ লেবানন ওয়াটার এস্টাবলিশমেন্ট। খবর আলজাজিরার।


লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে সংস্থাটি জানায়, ইবল আল-সাকি এবং আল-মায়সাত এলাকায় অবস্থিত পানি সরবরাহ স্থাপনাগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


এছাড়া কানারিত অঞ্চলের আল-জাহিরিয়া স্টেশন এবং ইস্টার্ন ওয়েল নং–১-এ থাকা সৌরবিদ্যুৎ চালিত ব্যবস্থাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

সংস্থাটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক জনগণের জন্য অপরিহার্য সেবা প্রদানকারী স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন ও সব ধরনের কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।


বিবৃতিতে বলা হয়, ‘জীবনযাপনের জন্য অপরিহার্য স্থাপনা—বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থা—লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে এসব স্থাপনাকে যুদ্ধের বাইরে রাখার কথা বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ