ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামলা বাড়লে আঞ্চলিক মার্কিন স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দিল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ১৭:০২:১৩
হামলা বাড়লে আঞ্চলিক মার্কিন স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দিল ইরান হামলা বাড়লে আঞ্চলিক মার্কিন স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দিল ইরান
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বাড়ালে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। খবর আলজাজিরার।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেন, ‘ইরানের অবকাঠামোতে আঘাত করলে আমরা অঞ্চলে আপনাদের সব সম্পদ ও অবকাঠামো ধ্বংস করে দেব।’


তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির জবাবে এই হুঁশিয়ারি দিয়েছেন। যেখানে ট্রাম্প ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার কথা উল্লেখ করেছিলেন।


যুলফাকারি আরো বলেন, যদি এ ধরনের হুমকি বাস্তবায়ন করা হয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জ্বালানি, অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এমনকি যেসব মিত্র দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদেরকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।


তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রাখতে দিয়েছে, তারা যদি ক্ষতি এড়াতে চায়, তাহলে আমেরিকান বাহিনীকে তাদের দেশ থেকে চলে যেতে বাধ্য করতে হবে।’


এদিকে, ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে মার্কিন বাহিনী ইরানের বৃহত্তম একটি সেতু ধ্বংস করেছে। তিনি তেহরান ও কারাজের মধ্যে নির্মাণাধীন একটি সাসপেনশন ব্রিজ ধসে পড়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ