র্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড়ের আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।
র্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড়ের আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড়ের আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোর ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম এবং ০১ নং এজাহারনামীয় আসামি মোঃ আশিকুজ্জামান আশিক (২১) এর মধ্যে পূর্ব পরিচয়ের সুবাদে বন্ধুত্ব এবং বন্ধুত্ব এক সময় মনোমালিন্যে পরিণত হয়। পরবর্তীতে ০১ নং আসামি দেখা করার কথা বলে অপর ০৩ জন আসামির সাথে ভিকটিমের পরিচয় করিয়ে দেয়। গত ইং ১৪/০৯/২০২৫ তারিখ রাত ০৮.০০ ঘটিকায় কৌশলে দাওয়াতে নিয়ে যাবে বলে ১নং এজাহারনামীয় আসামি এবং তার সহযোগী আসামিরা ভিকটিমকে বাঁশ বাগানে এবং ইউক্যালিপটাস বাগানে নিয়ে গিয়ে ০১ ও ০২ নং আসামি জোরপূর্বক গণধর্ষণ করে এবং ০৩ নং এজাহারনামীয় আসামি মোঃ লাদেন (২২) ও ০৪ নং এজাহারনামীয় আসামি পুনরায় ধর্ষণের চেষ্টা ও ধর্ষণে সহায়তা করে।পরবর্তীতে গত ১৫/০৩/২০২৫ তারিখে ভিকটিম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৯(৩)/৯(৪)(খ)/৩০ ধারায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামিদের গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ইং ০৩/০৪/২০২৬ তারিখ রাত ০২:০০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানাধীন পাথরঘাটা গ্রামে অভিযান পরিচালনা করে আলোচিত গণধর্ষণ মামলার ০৩ নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ লাদেন (২২), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- আমতলা, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স