ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে এক রাতে ডিজেল-পেট্রোলের দাম উর্ধ্বমুখী


আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ১৫:১৭:৩৩
পাকিস্তানে এক রাতে ডিজেল-পেট্রোলের দাম উর্ধ্বমুখী পাকিস্তানে এক রাতে ডিজেল-পেট্রোলের দাম উর্ধ্বমুখী

 

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে পাকিস্তানে এক রাতের ব্যবধানে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বৃহস্পতিবার রাতেই নতুন দাম ঘোষণা করেন। নতুন নিয়ম অনুযায়ী:

  • পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ; প্রতি লিটার দাম এখন ৪৫৮.৪০ পাকিস্তানি রুপি (প্রায় ১.৬৪ ডলার)
  • ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ; প্রতি লিটার দাম নির্ধারিত হয়েছে ৫২০.৩৫ রুপি (প্রায় ১.৮৬ ডলার)

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের অবস্থার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম স্থিতিশীল রাখতে, কিন্তু ইরানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না থাকার কারণে মূল্য বৃদ্ধিতে বাধ্য হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি -এ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পর থেকে ইরান হরমুজ প্রণালিতে তেল রপ্তানি সীমিত করেছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেলের সরবরাহের পথ হিসেবে ব্যবহৃত হয়।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ