ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচার সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন ৩ কোটি টাকায় ফায়ার সার্ভিসে পদ বাগালেন


আপডেট সময় : ২০২৬-০৪-০৩ ০০:৩৪:১২
স্বৈরাচার সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন ৩ কোটি টাকায় ফায়ার সার্ভিসে পদ বাগালেন স্বৈরাচার সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন ৩ কোটি টাকায় ফায়ার সার্ভিসে পদ বাগালেন

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট শাখায় কর্মরত উপসচিব আলাউদ্দিন আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক সূত্রের দাবি, তিনি অতীতে প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ছিলেন।


অভিযোগ রয়েছে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি ফায়ার সার্ভিসে নিয়োগ কমিটির প্রতিনিধি পদ বাগিয়ে নেন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়েও প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ পদে আসীন হন। সে সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ফরহাদ হোসেন। এই আলাউদ্দিন ছিলেন প্রতিমন্ত্রীর আস্থাভাজন কর্মকর্তা সেসময় তিনি পেয়ে বসেছেন "আলাদীনের চেরাগ" সেই চেরাগ জ্বালিয়ে নতুন করে পদ দখলের জন্য উঠেপরে লেগেছেন। 


সূত্রগুলো জানায়, ওই সময় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে প্রশাসনিক অঙ্গনে আলাউদ্দিন আলীর ব্যাপক পরিচিতি ছিল। পরবর্তীতেও সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।


সূত্রের দাবি, প্রতিমন্ত্রীর সুপারিশে তিনি ফায়ার সার্ভিসের নিয়োগ কার্যক্রমে তিনবার প্রতিনিধির দায়িত্ব পান। এসব নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা অবৈধভাবে উত্তোলনের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে প্রায় ৩ কোটি টাকার বিনিময়ে ফায়ার সার্ভিসে পরিচালক পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।


একই সঙ্গে অভিযোগ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১/০৩/২০২৬ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতে তিনটি ক্যাটাগরিতে ১১৪ জনের নিয়োগ ছাড়পত্র প্রদান করেন। এই নিয়োগ প্রক্রিয়া থেকে অবৈধভাবে প্রায় দশ কোটি টাকার বাণিজ্য করার উদ্দেশ্যে, তিনি এই পদ বাগিয়ে নেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ফায়ার সার্ভিসের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা হচ্ছে এমনটাই দাবী ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের।


সাম্প্রতিক সময়ে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে প্রায় ৩ কোটি টাকার বিনিময়ে ফায়ার সার্ভিসে পরিচালক পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ফায়ার সার্ভিসের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা হচ্ছে এমনটাই দাবী ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের।  


অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে উপসচিব আলাউদ্দিন আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।


সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত, অন্যথায় প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। ফুলেফেঁপে তৈরী হবে নতুন নতুন "আলাদীনের চেরাগ" এসব চেরাগ জ্বলতে থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা ভঙ্গুর হয়ে পড়বে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ