ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক


আপডেট সময় : ২০২৬-০৪-০২ ২০:১৯:৫৪
যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

 

যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম সুজা উদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেনাপোলগামী একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম হীরা এবং কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হীরার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬১ লাখ টাকার বেশি বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে হীরাগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকায় থেকে হীরা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত হীরা ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ