ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১৯:৫১:১৭
নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে হত্যা, অপহরণ, মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) এবং তার ছেলে ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক এবং তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অপহরণ, দুটি মাদক এবং চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি হত্যা, দুটি অপহরণ, একটি চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরো জানান, আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।

সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ