ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ভূমিকম্পের জন্য ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১৫:১২:৩৬
রাজধানীতে ভূমিকম্পের জন্য ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে রাজধানীতে ভূমিকম্পের জন্য ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পের জন্য রাজধানী ঢাকার দুই সিটিতে ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

 
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ মিলিয়ে ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সচেতনতার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে সরকার। শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার সেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ