ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে জেলা পরিষদের প্রশাসক হিসেবে সিরাজুল হক নিয়োগ শহরে মিষ্টি বিতরণ


আপডেট সময় : ২০২৬-০৪-০২ ১১:০০:৪৮
জামালপুরে জেলা পরিষদের প্রশাসক হিসেবে সিরাজুল হক নিয়োগ শহরে মিষ্টি বিতরণ জামালপুরে জেলা পরিষদের প্রশাসক হিসেবে সিরাজুল হক নিয়োগ শহরে মিষ্টি বিতরণ


মোঃরাকিব হাসান,জামালপুর:
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক। এ নিয়োগকে কেন্দ্র করে জেলার শহরে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন,জিএস মোঃ ফিরোজ মিয়া সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি জামালপুর। 
মঙ্গলবার( ৩১ মার্চ) রাতে  শহরের তামাল তলা মেডিকেল রোড সকাল বাজার বকুলতলা চত্বর হয়ে বিভিন্ন স্থানে প্রদান সড়ক হয়ে রাস্তার  দুই পাশ দিয়ে মিষ্টি বিতরণ করেন।  

নিয়োগ উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জামালপুরবাসী। স্থানীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলার উন্নয়নে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।প্রশাসক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মোঃ ফিরোজ মিয়া।

আরো উপস্থিত ছিলেন,জামালপুর শহর যুবদল সদস্য সচিব  জিয়াউল হক জিয়া,জামালপুর জেলা যুবদলের সদস্য মোস্তফা,সাবেক শ্রম  বিষয়ক সম্পাদক জেলা যুবদল  মোঃ রেজাউল করিম মিলু,সদস্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জেলা ছাত্রদল শাহাদ্য হোসেন,মোতালে সাবেক ছাত্রদল,মোহাম্মদ আলতাফ হোসেন মন্ডল সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জেলা যুবদল জামালপুর 
মোঃ আ: জব্বার সাবেক সদস্য জেলা যুবদল,মোঃ ফিরোজ ৬ নং ওয়ার্ড যুবদল, সাবেক জেলা যুবদল তাইফুল, হাবিব ছাত্রদল হৃদয় ছাত্রদল, স্বপন যুবদল, নজরুল ইসলাম সাবেক যুবদল, রেজাউল যুবদল, হিউলার,ছাত্রদল,প্রমুখ। 
 
মিষ্টি বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ