ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৪ বছর ৩মাস পরে আদালতের রায়ে গৌরীপুরে লাঙ্গল প্রতীককে বিজয়ী ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০২ ০২:০০:১০
৪ বছর ৩মাস পরে আদালতের রায়ে গৌরীপুরে লাঙ্গল প্রতীককে বিজয়ী ঘোষণা! ৪ বছর ৩মাস পরে আদালতের রায়ে গৌরীপুরে লাঙ্গল প্রতীককে বিজয়ী ঘোষণা!
 
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪ বছর ৩ মাস লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামালকে সহনাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা গেজেট প্রকাশিত হয়েছে। সংশোধনী বিজ্ঞপ্তির এ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সোমবার (৩০মার্চ) এ গেজেট প্রকাশ করেন।
গেজেট প্রকাশের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা জানান, “অনলাইনে গেজেট প্রকাশের বিষয়টি অবগত হয়েছি। তবে গেজেটের হার্ড কপি এখনো আমাদের হাতে পৌঁছায়নি। নবনির্বাচিত বিজয়ী শামছুজ্জামান জামাল জেলা প্রশাসক মহোদয়ের কাছে শপথ গ্রহণ করবেন এবং এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।”
 
 

গেজেটে বলা হয় বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনালে দায়েরকৃত নির্বাচনি মামলা নং ১২/২০২২ এর ২৮ জানুয়ারি ২৫ তারিখের আদেশে ২০২২সনের ১৩ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের নাম বাতিল করা হয়েছে। এ ইউনিয়নের চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামালকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
 

জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ সনের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের রির্টানিং অফিসার ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন এ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬হাজার ২৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২৫২ ভোট পান। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহমেদ চশমা প্রতীকে ৪হাজার ৫৪৭জন, মো. হান্নান হাতপাখা প্রতীকে ৩৯৬ ভোট, আব্দুল মান্নান গোলাপ ফুল প্রতীকে ১৩১ ভোট ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে পান ৬৬ ভোট। এ ইউনিয়নের ২৩হাজার ১২৩ ভোটের মধ্যে ১৭হাজার ৯৪০জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৭৭.৫৯শতাংশ।
 
 

এ ফলাফলের বিরুদ্ধে ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভোট পুণ:গণনায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২২৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ৫হাজার ৯৫৮ ভোট পান।
 
 
উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মো. শামসুজ্জামান জামালকে ২৬৬ ভোট বেশি দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাইব্যুানালের বিচারক পবন চন্দ্র বর্মণ গত বছরের ২৮ জানুয়ারি এ আদেশ দেন। এ আদেশে ৩০দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আপীল করেন মো. সালাহ উদ্দিন কাদের রুবেল। উচ্চ আদালতের রায়েও মো. শামসুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে মো. শামসুজ্জামান জামাল শপথের পূর্বে কিছু বলতে রাজি হননি।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ