মাসকা বাজার ইজারা বাতিলের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন
মাসকা বাজার ইজারা বাতিলের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের মাসকা গরুর হাটসহ বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কয়েক’শ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নজরুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে বাজারের ইজারা প্রদান করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। দ্রুত এই ইজারা বাতিলের দাবি জানিয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনি। তিনি বলেন, একজন রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিকে ইজারা দেওয়া হয়েছে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেব এবং ইজারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি বর্তমানে সরকারি কাজে বাইরে রয়েছেন। মানববন্ধনের বিষয়টি তিনি শুনেছেন এবং এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও জেনেছেন। অফিসে ফিরে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স