ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা মূল্যমানের ৬৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০১ ২০:৫৩:৫৬
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা মূল্যমানের ৬৪ গ্রাম  হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা মূল্যমানের ৬৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক​


রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা মূল্যমানের ৬৪ গ্রাম  হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল *অদ্য ০১/০৪/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.১৫ ঘটিকার* সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে *রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায়* পরিচালিত উক্ত অভিযানে *আনুমানিক ৬,৪০,০০০/- (ছয় লক্ষ চল্লিশ হাজার) টাকা অবৈধ বাজারমূল্যের ৬৪ (চৌষট্টি) গ্রাম হেরোইনসহ* একজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোসাঃ তাহেরা খাতুন (৪১), পিতা-মোঃ নওশাদ আলী, সাং-উজানপাড়া, পোস্ট-মাটিকাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী বলে জানা যায়।

 প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি (নারী) দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ী জেলাসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত নারী মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ