ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ\
আপডেট সময় :
২০২৬-০৪-০১ ১৯:১৩:১৯
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ\
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ০৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৮৫০ জন কৃষকে আউষধান ও ৮০ জন কৃষকে পাটের চাষের জন্য উন্নতমানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ শাহানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এছাড়ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স