ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০১ ১৫:৫৫:০৮
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মো. হারুন-্উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
 

দিনাজপুরে ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান ও পাট ফসলের বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর ইসলামসহ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার কৃষক ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।   

 

উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন জানান, উপজেলার ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেককে ১০ কেজি ব্রিধান ৯৮ ধান, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিওপি সার এবং তোসা পাট (ব্রিজ আই সবুজ সোনা) ১ কেজি ডিওপি, ৫ কেজি এমওপি ও ৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হবে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ