মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: আল আমিন @ ছোট আল আমিন (৩১)’কে মুন্সীগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র্যাব-১০
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: আল আমিন @ ছোট আল আমিন (৩১)’কে মুন্সীগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: আল আমিন @ ছোট আল আমিন (৩১)’কে মুন্সীগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে *যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: আল আমিন @ ছোট আল আমিন (৩১)’কে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ঘনশ্যামপুর এলাকা থেকে* গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *অদ্য ৩১/০৩/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকার সময়* র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ঘনশ্যামপুর এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার মতিঝিল থানার মামলা নং- ১৮(৯)১৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৩(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি *মো: আল আমিন @ ছোট আল আমিন (৩১),* পিতা- মৃত আব্দুল খালেক, সাং- বিক্রমপুর আলমপুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার মতিঝিল থানায় ০৭ টি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স