ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজন র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর মিরপুর থেকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০১ ১২:৪৮:১৯
রংপুরের মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজন র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর মিরপুর থেকে গ্রেফতার। রংপুরের মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজন র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর মিরপুর থেকে গ্রেফতার।


নিজস্ব প্রতিবেদক

রংপুরের মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজন র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মহানগরীর মিরপুর থেকে গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, মামলার বাদী মোঃ আবুল কাশেমব(৭৩) এবং ধৃত  আসামিগণ একই এলাকার পাড়া প্রতিবেশী। দীর্ঘদিন ধরে বাদী ও বাদীর পরিবারের সঙ্গে ধৃত আসামিদ্বয় এবং সহযোগী আসামিগণের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলমান ছিলো। এর জের ধরে ধৃত আসামি এবং সহযোগী আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে ইং ০৭/০২/২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি, লোহার রড ও ছোরা নিয়ে সজ্জিত হয়ে বাদীর স্ত্রীর পথ রোধ করে শ্লীলতাহানী করে ও চুল ধরে গালে ও মুখে চড়-থাপ্পর দেয় ও মারধোর করে এবং হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বাদীর স্ত্রীকে রক্ষার জন্য বাদীর পুত্র এগিয়ে আসলে ধৃত আসামিদ্বয় এবং তার সহযোগী আসামিগণ বাদীর পুত্রকেও এলোপাথাড়ী আঘাত করে এবং হত্যার উদ্দেশ্যে অন্ডকোষে সজোরে লাথি মেরে গুরুতর জখম করে। বাদীর স্ত্রী এবং পুত্রের ডাক চিৎকারে বাদী এবং নিকটতম আত্বীয়স্বজন তাদের উদ্ধার করে রংপুর মিঠাপুকুর সরকারী হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক বাদীর পুত্র ভিকটিম নুরুজ্জামান (৩১) কে ইং ০৭/০২/২০২৬ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিম নুরুজ্জামান (৩১) এর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১২,  তারিখ- ০৯/০২/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩০২/১৪৯/১১৪ পেনাল কোড, ১৮৬০।
 
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-৪, সিপিসি-১, মিরপুর এর একটি যৌথ আভিযানিক দল ইং ৩১/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন ঈদগাহ মাঠ ক্রসিং, ট্রাফিক পুলিশ বক্স, মিরপুর ট্রাফিক বিভাগ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, ঢাকা এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার হত্যা মামলার ০১ নং ও ০৫ নং এজাহারনামীয় পলাতক আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), পিতা-মোঃ মহুবার রহমান, সাং-শালমারা লতিফপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর এবং ২। মোঃ মোছন মিয়া (৫০), পিতা-মোঃ আবুল কালাম,  সাং-ইকবালপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ