ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে ৩২ হাজার টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৪-০১ ১২:১৩:০৪
​নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে ৩২ হাজার টাকার সহায়তা ​নবীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেকারি মালিককে ৩২ হাজার টাকার সহায়তা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক বেকারি মালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ক্ষতিগ্রস্ত বেকারি মালিক নূর আলমের হাতে এ অনুদানের চেক তুলে দেন। স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রাথমিকভাবে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত বেকারি মালিক নূর আলম বলেন, গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপলার বাজারের ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে আগুন লাগে। এতে বেকারির ভেতরের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। তার দাবি, এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে বাহুবল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বেকারির অধিকাংশ মালামাল পুড়ে যায়।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ