ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা


আপডেট সময় : ২০২৬-০৩-৩১ ১৬:২৬:৪৫
​কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা ​কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা


‎কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'প্রত্নতত্ত্ব বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন' এর ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ১ম (২০১৩-১৪ সেশন) ব্যাচের শিক্ষার্থী কাজী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২য় (২০১৪-১৫ সেশন) ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান বিভাগেরই প্রভাষক মোঃ ওবায়দুর রহমান। 

‎সোমবার (৩০ মার্চ) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে একমিটি ঘোষণা করা হয়৷ উক্ত কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির সদস্যদের অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়েছে। 


‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। অ্যালামনাই সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গতিশীল ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আমরা নিয়মিত কার্যক্রম, নেটওয়ার্কিং সুযোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করতে কাজ করব। সংগঠনের সকলের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।”


‎নবনির্বাচিত সভাপতি কাজী কামরুল হাসান বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠনকে আরও শক্তিশালী, সক্রিয় এবং কার্যকর করতে আমরা সবাই মিলে কাজ করব।"

‎তিনি আরও বলেন, "প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়নে সহায়তা এবং বিভাগের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য হবে। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি। পাশাপাশি আমাদের আহব্বায়ক কমিটির অত্যন্ত আন্তরিকভাবে আমাদের এসোসিয়েশন এর গঠনতন্ত্র তৈরি করে, বর্তমান কমিটি ঘোষণা করায়, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ