ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর কোতয়ালী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি শর্টগানের কার্তুজ ও ০৯ টি টিআর গ্যাস সেল উদ্ধার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩১ ১৬:০১:১১
ফরিদপুর কোতয়ালী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি শর্টগানের কার্তুজ ও ০৯ টি টিআর গ্যাস সেল উদ্ধার করেছে র‌্যাব-১০ ফরিদপুর কোতয়ালী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি শর্টগানের কার্তুজ ও ০৯ টি টিআর গ্যাস সেল উদ্ধার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক ​


ফরিদপুর কোতয়ালী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি শর্টগানের কার্তুজ ও ০৯ টি টিআর গ্যাস সেল উদ্ধার করেছে র‌্যাব-১০


রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।

 এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল *অদ্য ৩১/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময়* গোপন সংবাদের ভিত্তিতে *ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায়* জনৈক রইচ উদ্দিন মুন্সী (৫১) এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর টু চাঁদপুর গামী পাঁকা রাস্তার পার্শ্বে কলাবাগান হতে *পরিত্যক্ত অবস্থায় ১০ টি শর্টগানের কার্তুজ ও ০৯ টি টিআর গ্যাস সেল* উদ্ধার করে। উদ্ধারকৃত শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ