ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩১ ১৩:৩৮:৫৩
মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ

নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ।
 
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
  এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩০/০৩/২৬ ইং তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া গ্রামস্থ রোকন এর মোড় এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারী ১। আলম খাঁন (২৬), পিতা- মৃত হাসমত আলী খাঁন, সাং দাইরপোল, থানা - শ্রীপুর, জেলা- মাগুরাকে গ্রেফতার করা হয়েছে।
 
 উদ্ধারকৃত ওয়ান শুটার গান দুটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও আসামিসহ মাগুরা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ