ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০) মার্চ রাত ৮ টার সময় এ ঘটনা ঘটে। জানা যায় স্থানীয় মোঃ হেবজু মিয়ার ছেলে
প্রবাস ফেরত আব্দুর রহমান (৩০)
কয়েক দিন আগে সে প্রবাস থেকে বাড়ি আসেন। গতকাল রাতে বাড়ির পাশে পুকুর পাড়ে অবস্থান করছিলেন এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই যুবক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স