ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে ব্যাংকের সাবেক জিএমের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩১ ০০:১৯:১৪
​হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে ব্যাংকের সাবেক জিএমের মরদেহ উদ্ধার ​হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে ব্যাংকের সাবেক জিএমের মরদেহ উদ্ধার

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 

‎হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

‎সোমবার বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত মো. কামরুল হাসান জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ছিলেন। তিনি একসময় ব্যাংকটির হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

‎হোটেল সূত্র জানায়,গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে কামরুল হাসান হোটেলের ৪২৫ নম্বর কক্ষে ওঠেন। এরপর কয়েক দিন ধরে তিনি সেখানেই অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে।
‎ 
‎হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী বলেন, প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ