ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নাইক্ষ্যংছড়িতে এক কৃষককে অপহরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩০ ১৪:৪৯:৩৩
​নাইক্ষ্যংছড়িতে এক কৃষককে  অপহরণ ​নাইক্ষ্যংছড়িতে এক কৃষককে অপহরণ


হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি: 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে এক  কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। 

রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজা লেদুর মুখ এলাকা থেকে তাকে  অপহরণ করা হয়। 
অপহৃত হলেন- সোলতান আহমদ এর  ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮)।


স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ অপহৃত পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন,তামাক ক্ষেতের কাজ শেষ করে রবিবার রাত সাড়ে ৭টার দিকে রিদুওয়ান করিম মিন্টু কে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ। 
অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,অপহরণের খবর শুনেছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ