ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০৩-৩০ ১৪:৪৫:২৯
কাউখালীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাউখালীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
 
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে সোমবার (৩০ মার্চ) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ২০২৫/২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে এসএসিপির আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চ মূল্যের ফসল উৎপাদন কলা কৌশলের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর জেলার উপ-পরিচালক সৌমিত্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০ জন কৃষক কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ