মৌলভীবাজার প্রেসক্লাবে ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ বইয়ের প্রকাশনা উৎসব
মৌলভীবাজার প্রেসক্লাবে ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ বইয়ের প্রকাশনা উৎসব
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য, লেখক, গবেষক ও কলামিস্ট সাদেক আহমদের রচিত ‘উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাত ৮টায় মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রন্থ প্রকাশনা কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী মু. ইমাদ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থের প্রণেতা সাদেক আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, এনটিভির স্টাফ রিপোর্টার ও ইত্তেফাকের প্রতিনিধি এস. এম. উমেদ আলী এবং বিশিষ্ট ব্যাংকার ও আইনজীবী মোস্তাক আহমদ বড় ভূইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি ও আবৃত্তিশিল্পী সুফি চৌধুরী, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাজাহান মিয়া, মনুবার্তার সম্পাদক মো. জসিম উদ্দিন, মৌলভীবাজার সমাচারের সম্পাদক, কবি ও ছড়াকার আব্দাল মাহবুব কোরেশী, মো. মোক্তাদির হোসেন, মামুনুর রশিদ মছু, সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরী, দেওয়ান মুনাকিব চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহির খান ও সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অনেকে।
বক্তারা বলেন, ইতিহাসভিত্তিক এ গ্রন্থটি পাঠকদের মাঝে উসমানীয় সাম্রাজ্যের উত্থান ও পতনের বিভিন্ন দিক তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা লেখকের গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও কাজ প্রত্যাশা করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স