ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারকের ফাঁদে পা না দেওয়ার আহ্বান, পুলিশ সুপার বেলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-৩০ ০০:০৩:৪৮
​কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারকের ফাঁদে পা না দেওয়ার আহ্বান, পুলিশ সুপার বেলাল হোসেন ​কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারকের ফাঁদে পা না দেওয়ার আহ্বান, পুলিশ সুপার বেলাল হোসেন

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি 

জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে কোন তদবির চলবেনা,তদবির আসলেই বাদ পড়বেন। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলে চলে যাবো তবুও ২ নম্বরী করবো না। মনে রাখবেন তদবির কারীরা আমাকে বলার সাহস পাবে না। 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে রবিবার (২৯মার্চ) বিকালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন এসব কথা বলেন।

পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে, দুর্নীতি মুক্ত ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। টাকা দিলেই নিয়োগ দিয়ে দেবে—এমন ফাঁদে যেন কেউ পা না দেয়। আর যদি কেউ প্রতারণা বা দালাল চক্রের খপ্পরে পড়েন, পুলিশকে তথ্য দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সহযোগিতা করুন। ঠাকুরগাঁও জেলা পুলিশ এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।


কলেজ অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মোহাম্মদ আবদুল হাই সরকার, ওসি আমানুল্লাহ আল বারী, এসআই রহমতুল্লা রনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ