ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা -ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন


আপডেট সময় : ২০২৬-০৩-২৯ ২৩:৫৩:০২
কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা -ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা -ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
 
 
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
 
জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে কোন তদবির চলবেনা,তদবির আসলেই বাদ পড়বেন। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলে চলে যাবো তবুও ২ নম্বরী করবো না। মনে রাখবেন তদবির কারীরা আমাকে বলার সাহস পাবে না, এজন্য আপনারা কোন টাকা পয়সা দিবেন না।

আর দিলেও ঐ টাকা আমার কাছে পৌছাবেনা।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে রবিবার (২৯মার্চ) বিকালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন এসব কথা বলেন। জ্বালানি তেল সংকট বিষয়ে পুলিশ সুপার আরো বলেন,দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। মানুষ এখন বাটপার হয়ে গেছে, ঢাকা শহরে এখন রাইডার নেই, তারা যাত্রী বহন করছেন না, তেল সংগ্রহে ব্যস্থ।

তেল নেয় জারকিনে বিক্রি করে চড়া দামে। এজন্য তেলের সংকট দেখা দিয়েছে। দেশে সবচেয়ে বেশি বেকারের সখ্যা বৃদ্ধি পেয়েছে। এ জেলায় সর্বোচ্চ বেকারের সংখ্যা হবে ১লক্ষ। একটু অপেক্ষা করেন আগামী দুই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। বিসিক পুরাতন নতুন মিলে হবে দুইটা,বিমান বন্দর চালু হবে,মেডিক্যাল কলেজ স্থাপিত হবে। এজন্য জনবল লাগবে ৫লক্ষ,তখন জেলার বেকারের সমস্যা সমাধান হয়ে বাইরের লোকও চাকুরী পাবে।
 
কলেজ অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মোহাম্মদ আবদুল হাই সরকার, ওসি আমানুল্লাহ আল বারী, এসআই রহমতুল্লা রনি।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ