ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৯ ২২:১৪:৩১
ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
 

মোঃ অপু খান চৌধুরী।। 
 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফারহানা (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারহানা কল্পবাস গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অনিক স্ত্রী। প্রায় দুই বছর আগে কসবা উপজেলার নয়নপুর এলাকার ফারজানা আক্তারের সঙ্গে জুয়েলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করতেন। জুয়েল পেশায় কলা বিক্রেতা।
 

ঘটনার দিন সকালে জুয়েল কলা বিক্রির জন্য ব্রাহ্মণপাড়া সদর বাজারে যান। এ সময় মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয় বলে স্বজনরা জানান। পরে বাসায় একা থাকা অবস্থায় ফারহানার ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্বামী।
 

পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
 

 

ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ