মুলাদীর পাইতিখোলা খেয়াঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী
মুলাদীর পাইতিখোলা খেয়াঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী
গত ২৬ মার্চ দিবাগত রাতে মুলাদী উপজেলার পাইতিখোলা খেয়াঘাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন স্থানীয় ব্যবসায়ীরা।
অসহায় এই মানুষগুলোর সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৯ মার্চ (রবিবার) বিকাল ৫:৩০ মিনিটে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সম্মানিত আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
এছাড়াও উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, পৌরসভা জামায়াতের সভাপতি হুমায়ুন কবির, সেক্রেটারি কামাল হোসেন, ব্যবসায়ী শাখার সভাপতি মাসুম বিল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন প্যাদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আর্থিক সহায়তা প্রাপ্ত ৬ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন:
▪️ সোহরাব সিকদার
▪️ শাহিন খান
▪️ দেলোয়ার হাওলাদার
▪️ রুহুল আমিন হাওলাদার
▪️ বেল্লাল সিকদার
▪️ শাহ আলম রাড়ী
উল্লেখ্য, এই ৬ জনের মধ্যে ২ জন একই সাথে ঘর মালিক ও ব্যবসায়ী, ২ জন শুধুমাত্র ব্যবসায়ী এবং বাকি ২ জন শুধুমাত্র ঘর মালিক। সহায়তা প্রদানকালে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ও দোকান মালিকরা উপস্থিত ছিলেন। জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে মহান আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স