ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক জি. এম. সরফরাজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৯ ১৬:২২:৫১
‎হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক জি. এম. সরফরাজ ‎হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক জি. এম. সরফরাজ


‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

‎হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি. এম. সরফরাজ।

‎রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ১১টি জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে জি. এম. সরফরাজকে হবিগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়।

‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা নির্দেশনাটি ২৯ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

‎জি. এম. সরফরাজ এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ