ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির মুখোমুখি সংঘর্ষে আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৮ ২০:৫৭:৪২
​‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির মুখোমুখি সংঘর্ষে  আরোহীর মৃত্যু ​‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির মুখোমুখি সংঘর্ষে আরোহীর মৃত্যু

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

‎শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলারউপজেলার ডুবাঐ শেওড়াতুলী এলাকায় আখঞ্জী পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে পাঠিয়ে দেন। পরে মোটরসাইকেলে নিজে বাড়ির পথে রওনা হন। পথে দ্রুতগতিতে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ইটের সঙ্গে ধাক্কা খায়।

‎ এতে তিনি ছিটকে পড়ে যান এবং একই সময়ে সামনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়েন।
‎এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে পুলিশ। দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যান চলাচল স্বাভাবিক করেন।

‎পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ