কালীগঞ্জে ফিলিং স্টেশনে ড্রামে তেল বিক্রির অপরাধে জরিমানা
কালীগঞ্জে ফিলিং স্টেশনে ড্রামে তেল বিক্রির অপরাধে জরিমানা
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে ফিলিং স্টেশনে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করে ১১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা বলেন, শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ফিলিং স্টেশনে ড্রামে অতিরিক্ত তেল বিক্রি করার অপরাধে অয়ন অনিক ফিলিং স্টেশন এর মালিক রবি শংকর ভৌমিক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় রূপগঞ্জের পানিহাগাড় গ্রামের মোবারকের ছেলে রিফাত কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এছাড়াও উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন মনিটরিং করা হয়, যাতে ভোক্তারা সঠিক পরিমাণ ও মানসম্মত সেবা পান।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
###
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স