ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাউন্ডবাংলা-স্বাধীনতার কবিতা-গান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৮ ০০:২২:২৪
সাউন্ডবাংলা-স্বাধীনতার কবিতা-গান অনুষ্ঠিত সাউন্ডবাংলা-স্বাধীনতার কবিতা-গান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক​

জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে সাউন্ডবাংলা-স্বাধীনতার কবিতা-গান অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা কথাশিল্পী শান্তা ফারজানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর। অতিথি ছিলেন সাংবাদিক নেতা সফিউর রহমান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পী, কবি আবদুল হক চাষী, শিল্পী কবি বিমল সাহা, কবি আল আমিন বৈরাগী ও সৈয়দ ফারুক আহমেদ। এতে স্বাধীনতার কবিতা ও গান পরিবেশন করেন কবি বিমল সাহা ও তাহরিন রহমান।  

প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক মোমিন মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাউন্ডবাংলা-পল্টানাড্ডা-২২৫ তম এই আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, নতুন প্রজন্ম নান্দনিক বাংলাদেশ চায়। তাদের লক্ষ বাংলাদেশের পক্ষ হওয়া, তারা স্বাধীনতা বিরোধী ও তাদের সমর্থকদেরকে ‘না’ বলতে তৈরি হচ্ছে কবিতায়-কথায়- স্লোগানে আর গানে গানে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ