ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন ‎অভিযানে ১০ ড্রাম ট্রাক জব্দ ‎

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৮ ০০:০৯:৪৯
​হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন ‎অভিযানে ১০ ড্রাম ট্রাক জব্দ  ‎ ​হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন ‎অভিযানে ১০ ড্রাম ট্রাক জব্দ ‎

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

‎হবিগঞ্জের খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১০টি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬মার্চ ) গভীর রাতে সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর সদর থানা ও চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নদী থেকে উত্তোলন করা মাটি বোঝাই অবস্থায় ১০টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

‎অভিযানের সময় মাটি উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তি মিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি সটকে পড়েন। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাতের বেলা খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরভাঙনসহ পরিবেশের ক্ষতি হচ্ছে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়েছে। তবে ট্রাকগুলোর মালিক ও চালকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

‎তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ