ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেখক ও গবেষক কাজী সিকান্দার এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ২২:৪৬:২১
লেখক ও গবেষক কাজী সিকান্দার এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত লেখক ও গবেষক কাজী সিকান্দার এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
 
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি
 
২৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধা ৭টায় ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ফেনী সাহিত্য ফোরামের সদ্য প্রয়াত সভাপতি মুফতি কাজী সিকান্দার এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
 
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দক এর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাজী সিকান্দারের জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন লন্ডন ভিত্তিক এনটিভির উপস্থাপক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর, দাগনভূঁইয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট দাঈ ও লেখক মুফতি আমিমুল এহসান,  আল হেদায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া,ফেনী সাহিত্য ফোরামের উপদেষ্টা   মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আমির হোসেন, মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি তৈয়ব সোলতানী৷ 
 
এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী সাহিত্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আজিজুল্লাহ আহমাদী,সাংগঠনিক সম্পাদক কে এম বেলাল হোসাইন,  প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাহ উদ্দিন আইয়ুবী, অর্থ সম্পাদক মাওলানা ইয়াসিন, আইন সম্পাদক আলী আহমাদ ফোরকান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা সোহাইল আহমদ সাঈদ, গবেষণা সম্পাদক মুফতি ইসমাইল বিন সাঈদ,মাওলানা ফারুক ফরায়েজী প্রমুখ।  
 
বক্তারা বলেন, কাজী সিকান্দার একজন লেখক-গবেষক, কবি-সাহিত্যিক ও সংগঠক ছিলেন। বর্তমান সময়ে তাঁর মত ব্যক্তি আমাদের খুব প্রয়োজন ছিল। তিনি বুদ্ধি ভিত্তিক কাজের মাধ্যমে অল্প সময়ে সকলের মন জয় করে নিয়েছেন। লেখা-লেখি ও সাহিত্য চর্চা-ই ছিলই তার চিন্তা-চেতনা। 
 তার রচিত, সম্পাদিত ও অনূদিত বইয়ের সংখ্যা প্রায় ৩৫টি, যেগুলো দেশের বড় বড় প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে।  তন্মধ্যে ২০ টি অনলাইনে পাওয়া যায়।
 
তিনি ২০২৫ সালের ১০ জুন ফেনী সাহিত্য ফোরাম নামে একটি সংগঠন গড়ে তুলেন। যার আহ্বায়ক ছিলেন কাজী সিকান্দার সদস্য সচিব মুহাম্মদ আবু বকর সিদ্দিক। এ ফোরামের উদ্যোগে গত ডিসেম্বর মাসে ফেনীতে পাঁচ দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী বইমেলার আয়োজন করে ছিলেন । এই বইমেলাতে ঢাকা থেকে ২৫ টি প্রকাশনী অংশ গ্রহণ করে। যার আহ্বায়ক ছিলেন মুফতি কাজী সিকান্দার ও সদস্য সচিব ছিলেন মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী। বইমেলাটি ফেনীর সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক সমাদৃত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ