ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ১২:২১:১৪
কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড় কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড়


নিজস্ব প্রতিবেদক​


ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে
মানুষ। সাপ্তাহিক ছুটি আরও একদিন থাকলেও আজই ঢাকায় ফিরে আসছেন অনেকেই।

 

আজ (শুক্রবার) সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, যাত্রীবোঝাই হয়ে প্লাটফর্মে ভিড়ছে প্রতিটি ট্রেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের কারও হাতে লাগেজ, কারও সঙ্গে পরিবার, সব মিলিয়ে স্টেশনজুড়ে ছিল মানুষের ভিড়।

রায়হান মাহমুদ নামে এক যাত্রী বলেন, ঈদের দিন বাড়ি গিয়েছিলাম। আজ ছুটি শেষ হলো, কাল থেকে অফিস শুরু, তাই চলে এলাম।

বেসরকারি চাকরিজীবী আতিকুর বলেন, ঈদে ডিউটি করতে হয়েছে। এরপর ছুটি নিয়ে বাড়ি ফিরেছি। ছুটি শেষ হওয়ায় ঢাকা ফিরলাম। ফিরতি যাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ