ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বৃহত্তম দ্বীপ


আপডেট সময় : ২০২৬-০৩-২৭ ১১:০০:৫৬
৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বৃহত্তম দ্বীপ ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বৃহত্তম দ্বীপ

 

জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে বৃহস্পতিবার রাতে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে।

অফিসিয়াল সূত্রে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগের দিনও ৪.২ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার এপিসেন্টার ছিল ২০ কিলোমিটার গভীরে।

জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প সেখানে প্রায় নিয়মিত। দেশটির বাড়িঘর ও স্থাপত্য এমনভাবে নির্মিত, যাতে নিম্ন থেকে মাঝারিমাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : mahmud502832@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ