ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা


আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ১৮:৪৭:২১
মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা


এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোহাম্মদ আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদনের সময় একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

পরে আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এছাড়াও, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন)-এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মহান স্বাধীনতা দিবসে এ ধরনের আয়োজন শহিদদের আত্মত্যাগ স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ