ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীক'কে আমন্ত্রণ না দেওয়ায় প্রশ্নের মুখে জেলা প্রশাসন।


আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ১৮:৪৪:১১
লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীক'কে আমন্ত্রণ না দেওয়ায় প্রশ্নের মুখে জেলা প্রশাসন। লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীক'কে আমন্ত্রণ না দেওয়ায় প্রশ্নের মুখে জেলা প্রশাসন।


একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা দিবসে লালমনিরহাট জেলার একমাত্র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক ক্যাপ্টেন (অব:) আজিজুল হককে আমন্ত্রণ না দেওয়ার ঘটনায় জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভও লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে আয়োজিত সরকারি কর্মসূচিতে বীর প্রতীক ক্যাপ্টেন (অব:)আজিজুল হক নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছিলেন। বুকে খেতাবের পদক ধারণ করে তাঁর উপস্থিতি ছিল এসব অনুষ্ঠানের একটি গৌরবময় অংশ।

কিন্তু এবার ২৬ মার্চ ২০২৬, স্বাধীনতার ৫৬তম বছরে পদার্পণের দিনে আয়োজিত কর্মসূচিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে-কেন একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে উপেক্ষা করা হলো?
অনেকেই মনে করছেন, এটি কেবল একজন ব্যক্তির অবমূল্যায়ন নয়; বরং মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের প্রতি অবহেলার শামিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া উচিত।
এদিকে, জেলার সর্বস্তরের মানুষ এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা পূর্বক শাস্তি দাবি করেন। যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : mahmud502832@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ