ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ১৭:৩১:৩৫
রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত
 
 
মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
 
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উক্যসিং মারমা (৩৪) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত প্রায় ১০টা ৪০ মিনিটে  উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালীগামী একটি মোটরসাইকেল (নম্বর: চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন।
 
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও আঘাতের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় ঘটনাস্থলেই কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহত উক্যসিং মারমা রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী  মতি পাড়া গ্রামের  সাচিংমং মারমা'র ছেলে। 
 
এ বিষয়ে চন্দঘোনা থানার ওসি সাকের আহমেদ  জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ